Matthew 8:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যারা পাল চড়াচ্ছিল তারা পালিয়ে গেল এবং নগরে গিয়ে সমস্ত বিষয়, বিশেষত সেই বদ-রূহে পাওয়া লোকদের বিষয়ে সকলকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সেই শূকরদের চরাচ্ছিল, তারা দৌড়ে পালিয়ে নগরের মধ্যে গেল ও এসব বিষয়ের সংবাদ দিল; ওই ভূতগ্রস্ত লোকদের কী ঘটেছিল, সেকথাও তারা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পালকেরা পলায়ন করিল, এবং নগরে গিয়া সমস্ত বিষয়, বিশেষতঃ সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা সেইপাল চরাচ্ছিল, তারা দৌড়ে পালাল৷ তারা নগরের মধ্যে গিয়ে সব খবর জানাল৷ বিশেষ করে সেইভূতে পাওয়া লোকদের বিষয়ে বলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পালকেরা পালিয়ে গেলএবং শহরে গিয়ে সব বিষয়, বিশেষভাবে সেই ভূতগ্রস্থের বিষয় বর্ণনা করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পালকেরা পলায়ন করিল, এবং নগরে গিয়া সমস্ত বিষয়, বিশেষতঃ সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সেই পাল চরাচ্ছিল তারা তখন দৌড়ে গ্রামে গিয়ে সব খবর জানাল। বিশেষ করে সেই মন্দ আত্মায় পাওয়া লোকদের বিষয়ে তারা সবাইকে বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সেই পাল চরাচ্ছিল তারা তখন দৌড়ে গ্রামে গিয়ে সব খবর জানাল। বিশেষ করে সেই ভূতে পাওয়া লোকদের বিষয়ে তারা সবাইকে বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা শূকর চরাচ্ছিল তারা সেখান থেকে পালিয়ে গেল। শহরে গিয়ে সমস্ত ব্যাপার এবং বিশেষ করে সেই অপদেবতাগ্রস্ত লোক দুটির বিষয় সকলকে জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সেই পাল চরাচ্ছিল, তারা দৌড়ে পালাল৷ তারা নগরের মধ্যে গিয়ে সব খবর জানাল৷ বিশেষ করে সেই ভূতে পাওয়া লোকদের বিষয়ে বলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পালকেরা পালিয়ে গেল এবং শহরে গিয়ে সব বিষয়, বিশেষভাবে সেই ভূতগ্রস্তের বিষয় বর্ণনা করল।