Matthew 8:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, নগরের সমস্ত লোক ঈসার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হয়ে আসল এবং তাঁকে দেখে তাদের সীমা থেকে চলে যেতে ফরিয়াদ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নগরের সমস্ত লোক যীশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে এল। তারা তাঁকে দেখতে পেয়ে অনুরোধ করল, যেন তিনি তাদের অঞ্চল ছেড়ে চলে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, নগরের সমস্ত লোক যীশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল, এবং তাঁহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন নগরের সব লোক যীশুকে দেখার জন্য বের হয়ে এল৷ তারা যীশুর দেখা পেয়ে তাঁকে অনুনয় করে বলল তিনি য়েন তাদের অঞ্চল ছেড়ে চলে যান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, শহরের সব লোক যীশুর সাথে দেখা করবার জন্য বের হয়ে এলো এবং তাঁকে দেখে নিজেদের জায়গা থেকে চলে যেতে বিনতি করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, নগরের সমস্ত লোক যীশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল, এবং তাঁহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গ্রামের সব লোক বের হয়ে যীশুর সংগে দেখা করতে গেল। যীশুর সংগে দেখা হলে পর তারা তাঁকে অনুরোধ করল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গ্রামের সব লোক বের হয়ে ঈসার সংগে দেখা করতে গেল। তাঁর সংগে দেখা হলে পর তারা তাঁকে অনুরোধ করল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের সমস্ত লোক তখন যীশুকে দেখতে এল। তাঁর সঙ্গে দেখা হলে তারা তাঁকে ঐ অঞ্চল ছেড়ে চলে যেতে অনুরোধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নগরের সব লোক যীশুকে দেখার জন্য বার হয়ে এল৷ তারা যীশুর দেখা পেয়ে তাঁকে অনুনয় করে বলল তিনি যেন তাদের অঞ্চল ছেড়ে চলে যান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখো, শহরের সব লোক যীশুর সাথে দেখা করবার জন্য বের হয়ে এলো এবং তাঁকে দেখে নিজেদের জায়গা থেকে চলে যেতে বিনতি করল।