Matthew 8:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা তাকে বললেন, দেখো, এই কথা কাউকেও বলো না; কিন্তু ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তাদের কাছে সাক্ষ্য দেবার জন্য মূসার হুকুম অনুসারে নৈবেদ্য কোরবানী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশু তাকে বললেন, “দেখো, তুমি একথা কাউকে বোলো না, কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং মোশির আদেশমতো তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য নৈবেদ্য উৎসর্গ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাকে বললেন, ‘দেখ, তুমি কাউকে একথা বোলো না, বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও; আর গিয়ে মোশির আদেশ অনুসারে নৈবেদ্য উত্সর্গ কর৷ তাতে তারা জানবে য়ে তুমি ভাল হয়ে গেছ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং মোশির আদেশমত উপহার দাও, তাদের কাছে সাক্ষ্য দেবার জন্য।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া নিজেকে দেখাও, এবং মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাকে বললেন, “দেখ, কাউকে এই কথা বোলো না, বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর মোশি যা আদেশ করেছেন সেই মত দান উৎসর্গ কর। এতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভাল হয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাকে বললেন, “দেখ, কাউকে এই কথা বোলো না, বরং ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর নবী মূসা যা হুকুম দিয়েছেন সেই মত দান কোরবানী দাও। এতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভাল হয়েছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাকে বললেন, দেখ, এ কথা কাউকে বলো না, সোজা পুরোহিতের কাছে চলে যাও। তিনি তোমাকে পরীক্ষা করে দেখুন। তারপর লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাকে বললেন, “দেখ, তুমি কাউকে একথা বোলো না, বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও; আর গিয়ে মোশির আদেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ কর৷ তাতে তারা জানবে যে তুমি ভাল হয়ে গেছ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।”