Matthew 8:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সৈন্যেরা আমার অধীন; আমি তাদের এক জনকে ‘যাও’ বললে সে যায় এবং অন্যকে ‘এসো’ বললে সে আসে, আর আমার গোলামকে ‘এই কাজ কর’ বললে সে তা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমিও কর্তৃত্বের অধীন একজন মানুষ এবং সৈন্যরা আমার অধীন। আমি তাদের একজনকে ‘যাও’ বললে সে যায়, অপরজনকে ‘এসো’ বললে সে আসে, আবার আমার দাসকে ‘এই কাজটি করো,’ বললে সে তা করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমিও কর্ত্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন; আমি তাহাদের এক জনকে ‘যাও’ বলিলে সে যায়, এবং অন্যকে ‘আইস’ বলিলে সে আইসে, আর আমার দাসকে ‘এই কর্ম্ম কর’ বলিলে সে তাহা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি নিজে অপরের কর্তৃত্বের অধীন আর আমার সৈন্যদের উপরে আমি কর্তৃত্ব করি৷ আমি কাউকে ‘যাও’ বললে সে যায়, আবার কাউকে ‘এস’ বললে সে আসে; আর আমার চাকরকে ‘এটা কর’ বললে সে তা করে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমাকেও অপরের কথা মত চলতে হয়, আবার সেনারা আমার কথা মত চলে; আমি তাদের এক জনকে ‘যাও’ বললে সে যায় এবং অন্যকে ‘এস’ বললে সে আসে, আর আমার দাসকে ‘এই কাজ কর’ বললে সে তা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন; আমি তাহাদের একজনকে ‘যাও’ কহিলে সে যায়, এবং অন্যকে ‘আইস’ বলিলে সে আইসে, আর আমার দাসকে ‘এই কর্ম কর’ বলিলে সে তাহা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই কথা জানি কারণ আমাকেও অন্যের কথামত চলতে হয় এবং সৈন্যেরা আমার কথামত চলে। আমি একজনকে ‘যাও’ বললে সে যায়, অন্যজনকে ‘এস’ বললে সে আসে। আমার দাসকে ‘এটা কর’ বললে সে তা করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই কথা জানি কারণ আমাকেও অন্যের কথামত চলতে হয় এবং সৈন্যেরা আমার কথামত চলে। আমি একজনকে ‘যাও’ বললে সে যায়, অন্যজনকে ‘এস’ বললে সে আসে। আমার গোলামকে ‘এটা কর’ বললে সে তা করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীন এবং আমার অধীনেও সৈন্যরা রয়েছে। তাদের কাউকে আমি যাবার নির্দেশ দিলে সে যায়, আসতে বললে সে আসে। আমার ভৃত্যকে আমি যা করতে বলি সে তা-ই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজে অপরের কর্তৃত্বের অধীন আর আমার সৈন্যদের উপরে আমি কর্তৃত্ব করি৷ আমি কাউকে ‘যাও’ বললে সে যায়, আবার কাউকে ‘এস’ বললে সে আসে; আর আমার চাকরকে ‘এটা কর’ বললে সে তা করে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি একজন মানুষ যিনি ক্ষমতা সম্পন্ন, আবার সেনারা আমার আদেশমত চলে; আমি তাদের এক জনকে যাও বললে সে যায় এবং অন্যকে এস বললে সে আসে, আর আমার দাসকে এই কাজ কর বললে সে তা করে।