Matthew 9:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজের নগরে আসলেন। আর দেখ, কয়েক জন লোক তাঁর কাছে এক জন পক্ষাঘাতগ্রস্তকে আনলো, সে খাটের উপরে শোয়ানো ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু একটি নৌকায় উঠে সাগর পার করে তাঁর নিজের নগরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[1] পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন, এবং নিজ নগরে আসিলেন। আর দেখ, কয়েকটী লোক তাঁহার নিকটে এক জন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের উপরে শয়ান ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু নৌকায় উঠেহ্রদের অপর পারে নিজের শহরে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজের শহরে এলেন। আর দেখ, কয়েকটি লোক তাঁর কাছে এক জন পক্ষাঘাতীকে আনল, সে খাটের উপরে শোয়ানো ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন, এবং নিজ নগরে আসিলেন। আর দেখ, কয়েক জন লোক তাঁহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের উপরে শোয়ান ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৌকায় করে পার হয়ে যীশু নিজের শহরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু নৌকায় উঠে হ্রদের অপর পারে নিজের শহরে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজের শহরে এলেন। আর দেখ, কয়েকটি লোক তাঁর কাছে একজন পক্ষাঘাতীকে আনল, সে খাটের উপরে শোয়ানো ছিল।