Matthew 9:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বাড়ির মধ্যে ভোজন করতে বসেছেন, আর দেখ, অনেক কর-আদায়কারী ও গুনাহ্‌গার এসে ঈসার এবং তাঁর সাহাবীদের সঙ্গে ভোজনে বসলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মথির বাড়িতে যীশু যখন রাতের খাওয়া খেতে বসেছিলেন, তখন বহু কর আদায়কারী ও পাপী মানুষ এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখ, অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশুর এবং তাঁহার শিষ্যদের সহিত বসিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে মথির বাড়িতে যীশু খেতে বসলে সেখানে অনেক কর আদায়কারী ও পাপী-তাপী মানুষ এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি ঘরের মধ্যে খাবার খেতে বসেছেন, আর দেখ, অনেক কর আদায়কারী ও পাপী লোকেরা এসে যীশুর এবং তাঁর শিষ্যদের সাথে বসল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখ, অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশুর এবং তাঁহার শিষ্যদের সহিত বসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু মথির বাড়ীতে খেতে বসলেন। তখন অনেক কর্‌- আদায়কারী ও খারাপ লোক এসে যীশু ও তাঁর শিষ্যদের সংগে খেতে বসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা মথির বাড়ীতে খেতে বসলেন। তখন অনেক খাজনা-আদায়কারী ও খারাপ লোক এসে ঈসা ও তাঁর সাহাবীদের সংগে খেতে বসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যীশু যখন মথির বাড়িতে আহারে বসেছিলেন, অনেক কর আদায়কারী ও সমাজচ্যুত ব্যক্তি এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে মথির বাড়িতে যীশু খেতে বসলে সেখানে অনেক কর আদায়কারী ও পাপী-তাপী মানুষ এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি যখন মথির ঘরের মধ্যে খাবার খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী ও পাপী মানুষ এসে যীশুর এবং তাঁর শিষ্যদের খাবার খেতে বসল।