Matthew 9:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াহিয়ার সাহাবীরা তাঁর কাছে এসে বললো, ফরীশীরা ও আমরা অনেক বার রোজা রাখি, কিন্তু আপনার সাহাবীরা রোজা রাখে না, এর কারণ কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যোহনের শিষ্যেরা এসে তাঁকে জিজ্ঞাসা করল, “এ কী রকম যে, ফরিশীরা ও আমরা উপোস করি, কিন্তু আপনার শিষ্যেরা উপোস করে না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোহনের শিষ্যগণ তাঁহার নিকটে আসিয়া কহিল, ফরীশীরা ও আমরা অনেক বার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে য়োহনের অনুগামীরা যীশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, ‘আমরা ও ফরীশীরা প্রায়ই উপোস করি; কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যোহনের শিষ্যরা তাঁর কাছে এসে বলল, “ফরীশীরা ও আমরা অনেক বার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যরা উপবাস করে না, এর কারণ কি?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোহনের শিষ্যগণ তাঁহার নিকটে আসিয়া কহিল, ফরীশীরা ও আমরা অনেক বার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোহনের শিষ্যেরা যীশুর কাছে এসে বললেন, “আমরা ও ফরীশীরা এত উপবাস করি, কিন্তু আপনার শিষ্যেরা উপবাস করেন না কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইয়াহিয়ার সাহাবীরা ঈসার কাছে এসে বললেন, “আমরা ও ফরীশীরা এত রোজা রাখি, কিন্তু আপনার সাহাবীরা রোজা রাখেন না কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে সময়ে বাপ্তিষ্মদাতা যোহনের শিষ্যরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করল, আমরা এবং ফরিশীরা প্রায়ই উপবাস করে থাকি। কিন্তু আপনার শিষ্যরা মোটেই তা করেন না, এর কারণ কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে যোহনের অনুগামীরা যীশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, “আমরা ও ফরীশীরা প্রায়ই উপোস করি; কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোহনের শিষ্যরা তাঁর কাছে এসে বলল, “ফরীশীরা ও আমরা অনেকবার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যরা উপবাস করে না, এর কারণ কি?”