Matthew 9:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাদের ঈমান দেখে সেই পক্ষাঘাতগ্রস্তকে বললেন, বৎস, সাহস কর, তোমার গুনাহ্ মাফ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন মানুষ একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে খাটে শুইয়ে তাঁর কাছে নিয়ে এল। তাদের বিশ্বাস দেখে যীশু সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, “বৎস, সাহস করো, তোমার সব পাপ ক্ষমা করা হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস কর, তোমার পাপ ক্ষমা হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কয়েকজন লোক তখন খাটিয়ায় শুয়ে থাকা এক পঙ্গুকে যীশুর কাছে নিয়ে এল৷ তাদের এমন বিশ্বাস দেখে তিনি সেই পঙ্গুকে বললেন, ‘বাছা, সাহস সঞ্চয় কর, তোমার সব পাপের ক্ষমা হল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদের বিশ্বাস দেখে সেই পক্ষাঘাতীকে বললেন, বৎস, সাহস কর, তোমার পাপের ক্ষমা হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস কর, তোমার পাপ ক্ষমা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশ-রোগীকে তাঁর কাছে আনল। সেই লোকদের বিশ্বাস দেখে যীশু সেই রোগীকে বললেন, “সাহস কর। তোমার পাপ ক্ষমা করা হল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশ-রোগীকে তাঁর কাছে আনল। সেই লোকদের বিশ্বাস দেখে ঈসা সেই রোগীকে বললেন, “সাহস কর। তোমার গুনাহ্ মাফ করা হল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন লোক একজন পক্ষাঘাতগ্রস্তকে খাটিয়ায় শুইয়ে তাঁর কাছে নিয়ে এল। তাদের বিশ্বাস দেখে যীশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, ভয় নেই, তোমার সব পাপ ক্ষমা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন লোক তখন খাটিয়ায় শুয়ে থাকা এক পঙ্গুকে যীশুর কাছে নিয়ে এল৷ তাদের এমন বিশ্বাস দেখে তিনি সেই পঙ্গুকে বললেন, “বাছা, সাহস সঞ্চয় কর, তোমার সব পাপের ক্ষমা হল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বিশ্বাস দেখে যীশু সেই পক্ষাঘাতী রোগীকে বললেন, পুত্র, সাহস কর, তোমার পাপগুলি ক্ষমা করা হল।