Matthew 9:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, বারো বছর থেকে প্রদর রোগগ্রস্ত এক জন স্ত্রীলোক তাঁর পিছনের দিকে এসে তাঁর চাদরের থোপ স্পর্শ করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক সেই মুহূর্তে, এক নারী, যে বারো বছর ধরে রক্তস্রাবের ব্যাধিতে ভুগছিল, তাঁর পিছন দিক থেকে এসে তাঁর পোশাকের আঁচল স্পর্শ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটী স্ত্রীলোক তাঁহার পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পথে যাবার সময় একজন স্ত্রীলোক যীশুর পিছন দিকে এসে তাঁর পোশাকের খুঁট স্পর্শ করল, সে বারো বছর ধরে রক্তস্রাবে কষ্ট পাচ্ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, বারো বছর ধরে রক্তস্রাব রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাঁর পিছন দিকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একজন স্ত্রীলোক তাঁহার পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে যীশুর কাছে এসে তাঁর চাদরের কিনারা ছুঁলো। স্ত্রীলোকটি বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে ঈসার কাছে এসে তাঁর চাদরের কিনারা ছুঁলো। স্ত্রীলোকটি বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথে একটি স্ত্রীলোক যীশুর পিছন দিকে গিয়ে তাঁর পোষাকের প্রান্ত স্পর্শ করল। এই স্ত্রীলোকটি বারো বছর ধরে প্রদর রোগে ভুগছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পথে যাবার সময় একজন স্ত্রীলোক যীশুর পিছন দিকে এসে তাঁর পোশাকের খুঁট স্পর্শ করল, সে বারো বছর ধরে রক্তস্রাবে কষ্ট পাচ্ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, বারো বছর ধরে রক্তস্রাব রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাঁর পিছন দিক থাকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল;