Matthew 9:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বৎসে সাহস কর, তোমার ঈমান তোমাকে সুস্থ করলো। সেই মুহূর্ত থেকে স্ত্রীলোকটি সুস্থ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু পিছন ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, “সাহস করো, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।” সেই মুহূর্ত থেকেই সেই নারী সুস্থ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে, সাহস কর, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটী সুস্থ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু ঘুরে দাঁড়ালেন আর তাকে দেখতে পেয়ে বললেন, ‘বাছা, তুমি মনে সাহস রাখো, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল৷’ তখন থেকে স্ত্রীলোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বৎসে, সাহস কর, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। সেই সময়ে স্ত্রীলোকটী সুস্থ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে সাহস কর, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, “সাহস কর। তুমি বিশ্বাস করেছ বলে ভাল হয়েছ।” সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, “সাহস কর। তুমি বিশ্বাস করেছ বলে ভাল হয়েছ।” সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরে তাকিয়ে তাকে দেখতে পেয়ে যীশু বললেন, ওগো মেয়ে, ভয় করো না, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করল। সেই মুহূর্তেই স্ত্রীলোকটি রোগমুক্ত হল।মৃত বালিকার জীবনলাভ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু ঘুরে দাঁড়ালেন আর তাকে দেখতে পেয়ে বললেন, “বাছা, তুমি মনে সাহস রাখো, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল৷” তখন থেকে স্ত্রীলোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বৎসে, সাহস কর, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। সেই দিনে স্ত্রীলোকটী সুস্থ হল।