Matthew 9:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা সেই নেতার বাড়িতে এসে যখন দেখলেন যারা বাঁশী বাজায় তারা রয়েছে ও লোকেরা কোলাহল করছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু সেই সমাজভবনের অধ্যক্ষের বাড়িতে প্রবেশ করে দেখলেন বাঁশি-বাদকেরা রয়েছে ও লোকেরা শোরগোল করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু সেই অধ্যক্ষের বাটীতে আসিয়া যখন দেখিলেন, বংশীবাদকগণ রহিয়াছে, ও লোকেরা কোলাহল করিতেছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু সেইনেতার বাড়িতে পরে গিয়ে দেখলেন, যাঁরা করুণ সুরে বাঁশি বাজায় তারা রয়েছে আর লোকরা হৈ হৈ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু সেই তত্ত্বাবধায়কের বাড়িতে এসে যখন দেখলেন, বংশীবাদকরা রয়েছে, ও লোকেরা হৈ-চৈ করছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু সেই অধ্যক্ষের বাটীতে আসিয়া যখন দেখিলেন, বংশীবাদকগণ রহিয়াছে, ও লোকেরা কোলাহল করিতেছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু সেই যিহূদী নেতার বাড়ীতে গেলেন। সেখানে তিনি দেখলেন, যারা বাঁশী বাজায় তারা রয়েছে এবং লোকেরা হৈচৈ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা সেই ইহুদী নেতার বাড়ীতে গেলেন। সেখানে তিনি দেখলেন, যারা বাঁশী বাজায় তারা রয়েছে এবং লোকেরা হৈচৈ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যীশু এলেন সেই সমাজপতির বাড়িতে। সেখানে বাঁশীওয়ালারা ও অন্যান্য লোকজন সোরগোল করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু সেই নেতার বাড়িতে পরে গিয়ে দেখলেন, যাঁরা করুণ সুরে বাঁশি বাজায় তারা রয়েছে আর লোকরা হৈ হৈ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু সেই তত্ত্বাবধায়ক এর বাড়িতে এসে যখন দেখলেন, বংশীবাদকরা রয়েছে, ও লোকেরা হৈ চৈ করছে,