Matthew 9:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা সেই স্থান থেকে প্রস্থান করলে, দু’জন অন্ধ তাঁর পিছনে পিছনে চলতে লাগল; তারা চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদ-সন্তান, আমাদের প্রতি করুণা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু সেখান থেকে চলে যাওয়ার সময় দুজন অন্ধ মানুষ তাঁকে অনুসরণ করে চিৎকার করতে লাগল, “দাউদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু সেখান হইতে প্রস্থান করিলে, দুই জন অন্ধ তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিল; তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তখন দুজন অন্ধ তাঁর পিছনে পিছনে চলল৷ তারা চিত্‌কার করে বলতে লাগল, ‘হে দায়ূদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু সেখান থেকে প্রস্থান করলে, দুই জন অন্ধ তাঁকে অনুসরণ করছিল; তারা চেঁচিয়ে বলতে লাগল, “হে দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু সেই স্থান হইতে প্রস্থান করিলে, দুই জন অন্ধ তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিল; তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দু’জন অন্ধ লোক তাঁর পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, “দায়ূদের বংশধর, আমাদের দয়া করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দু’জন অন্ধ লোক তাঁর পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, “দাউদের বংশধর, আমাদের দয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন দুজন অন্ধ তাঁর পিছন পিছন যেতে লাগল। তারা চিৎকার করে বলল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তখন দুজন অন্ধ তাঁর পিছনে পিছনে চলল৷ তারা চিৎকার করে বলতে লাগল, “হে দায়ূদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু সেখান থেকে প্রস্থান করছিলেন, দুই জন অন্ধ তাঁকে অনুসরণ করছিল; তারা চেঁচিয়ে বলতে লাগল, “হে দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”