Matthew 9:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাইরে যাচ্ছে, এমন সময়ে লোকেরা একটি বদ-রূহে পাওয়া বোবা লোককে তাঁর কাছে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দুজন যখন বেরিয়ে চলে যাচ্ছিল, তখন একজন ভূতগ্রস্ত মানুষকে যীশুর কাছে নিয়ে আসা হল। সে কথা বলতে পারত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বাহিরে যাইতেছে, আর দেখ, লোকেরা এক ভূতগ্রস্ত গোঁগাকে তাঁহার নিকটে আনিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ দুজন লোক যখন চলে যাচ্ছে, এমন সময় কয়েকজন লোক ভূতে পাওয়া একজন লোককে যীশুর কাছে নিয়ে এল, সে কথা বলতে পারত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা বাইরে যাচ্ছে, আর দেখ, লোকেরা এক ভূতগ্রস্থ বোবাকে তাঁর কাছে আনল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বাহিরে যাইতেছে, আর দেখ, লোকেরা এক ভূতগ্রস্ত গোঁগাকে তাঁহার নিকটে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দু’জন লোক যখন চলে যাচ্ছিল তখন লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন বোবা লোককে যীশুর কাছে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দু’জন লোক যখন চলে যাচ্ছিল তখন লোকেরা ভূতে পাওয়া একজন বোবা লোককে ঈসার কাছে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা সবাই সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এমন সময় একজন অপদেবতাগ্রস্ত বোবাকে যীশুর কাছে আনা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দুজন লোক যখন চলে যাচ্ছে, এমন সময় কয়েকজন লোক ভূতে পাওয়া একজন লোককে যীশুর কাছে নিয়ে এল, সে কথা বলতে পারত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বাইরে যাচ্ছে, আর দেখ, লোকেরা এক ভূতগ্রস্ত বোবাকে তাঁর কাছে আনল।