Matthew 9:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বদ-রূহ্ ছাড়ানো হলে সেই বোবা কথা বলতে লাগল; তখন লোকেরা আশ্চর্য জ্ঞান করে বললো, ইসরাইলের মধ্যে এমন কখনও দেখা যায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই ভূতকে তাড়ানো হল তখন বোবা মানুষটি কথা বলতে লাগল। সকলে বিস্ময়ে আশ্চর্য হয়ে বলল, “ইস্রায়েলে এ ধরনের ঘটনা আর কখনও দেখা যায়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূত ছাড়ান হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল; তখন লোক সকল আশ্চর্য্য জ্ঞান করিয়া কহিল, ইস্রায়েলের মধ্যে এমন কখনও দেখা যায় নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ভূতকে তার ভেতর থেকে তাড়িয়ে দেবার পর বোবা লোকটি কথা বলতে লাগল৷ তাতে সমবেত সব লোক আশ্চর্য হয়ে গেল৷ তারা বলল, ‘ইস্রায়েলে এমন কখনও দেখা যায় নি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভূত ছাড়ানো হলে সেই বোবা কথা বলতে লাগল; তখন সব লোক অবাক হয়ে বলল, “ইস্রায়েলের মধ্যে এমন কখনও দেখা যায়নি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূত ছাড়ান হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল; তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইস্রায়েলের মধ্যে এমন কখনও দেখা যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগল। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, “ইস্রায়েল দেশে আর কখনও এই রকম দেখা যায় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সেই ভূতকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগল। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, “ইসরাইল দেশে আর কখনও এই রকম দেখা যায় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতা বিতাড়িত হওয়া মাত্রই সেই বোবা কথা বলতে শুরু করল। তাতে সমবেত লোকজন অবাক হয়ে বলতে লাগল, ইসরায়েল দেশে এমন কাজ আর কখনো দেখা যায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভূতকে তার ভেতর থেকে তাড়িয়ে দেবার পর বোবা লোকটি কথা বলতে লাগল৷ তাতে সমবেত সব লোক আশ্চর্য্য হয়ে গেল৷ তারা বলল, “ইস্রায়েলে এমন কখনও দেখা যায় নি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভূত ছাড়ানো হলে সেই বোবা কথা বলতে লাগল; তখন সব লোক অবাক হয়ে বলল, “ইস্রায়েলের মধ্যে এমন কখনও দেখা যায়নি।”