Matthew 9:35 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈসা সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করতে লাগলেন; তিনি লোকদের মজলিস-খানায় উপদেশ দিলেন ও বেহেশতী-রাজ্যের সুসমাচার তবলিগ করলেন এবং সমস্ত রকম রোগ ও সমস্ত রকম অসুস্থতা থেকে সুস্থতা দান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বিভিন্ন নগর ও গ্রাম পরিক্রমা করতে লাগলেন। তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি সব ধরনের রোগ ও ব্যাধি দূর করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু সেই অঞ্চলের সমস্ত নগর ও গ্রামে গ্রামে ঘুরে ইহুদীদের সমাজ-গৃহে শিক্ষা দিতে এবং স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন৷ তাছাড়া তিনি লোকেদের সমস্ত রোগ ব্যাধি ভাল করতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যীশু সব নগর ও গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজ ঘরে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেনএবং সবরকম রোগ ও সবরকম অসুখ থেকে সুস্থ করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে যিহূদীদের সমাজ- ঘরে শিক্ষা দিতে ও স্বর্গ-রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভাল করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে ইহুদীদের মজলিস-খানায় শিক্ষা দিতে ও বেহেশতী রাজ্যের সুসংবাদ তবলিগ করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভাল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যীশু প্রতিটি নগর ও পল্লী পরিভ্রমণ করে বেড়ালেন, সমাজভবনে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন, ঐশ রাজ্যের সুসমাচার প্রচার করলেন, এবং সর্বপ্রকার রোগব্যাধি থেকে তাদের সুস্থ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু সেই অঞ্চলের সমস্ত নগর ও গ্রামে গ্রামে ঘুরে ইহুদীদের সমাজ-গৃহে শিক্ষা দিতে এবং স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন৷ তাছাড়া তিনি লোকেদের সমস্ত রোগ ব্যাধি ভাল করতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যীশু সব নগর ও গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজঘরে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং সব রকম রোগ ও সব রকম অসুখ থেকে সুস্থ করলেন।