Matthew 9:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অনেক লোক দেখে তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হলেন, কেননা তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল, যেন রাখালবিহীন ভোড়ার পাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি লোকের ভিড় দেখলেন তিনি তাদের প্রতি সহানুভূতিশীল হলেন, কারণ তারা পালকহীন মেষপালের মতো বিপর্যস্ত ও দিশেহারা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকদের ভীড় দেখে তাদের জন্য যীশুর মমতা হল, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রচুর লোক দেখে তাদের প্রতি যীশুর করুনা হল, কারণ তারা ব্যাকুল হয়ে ছড়িয়েছিটিয়ে ছিল, যেন পালকবিহীন মেষপাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের ভিড় দেখে তাদের জন্য তাঁর মমতা হল, কারণ তারা রাখালহীন ভেড়ার মত ক্লান্ত ও অসহায় ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের ভিড় দেখে তাদের জন্য ঈসার মমতা হল, কারণ তারা রাখালহীন ভেড়ার মত ক্লান্ত ও অসহায় ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুলোকের ভীড় দেখে তাদের জন্য যীশুর মনে করুণার সঞ্চার হল, কারণ পালকহীন মেষের মতই তারা ছিল আর্ত ও অসহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের ভীড় দেখে তাদের জন্য যীশুর মমতা হল, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রচুর লোক দেখে তাদের প্রতি যীশুর করুণা হল, কারণ তারা ব্যাকুল হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন পালকহীন মেষপাল।