Matthew 9:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা তাদের চিন্তা বুঝতে পেরে বললেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের মনের কথা বুঝতে পেরে বললেন, “তোমরা মনে মনে মন্দ চিন্তা করছ কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা কি চিন্তা করছে, তা জানতে পেরে যীশু বললেন, ‘তোমরা মনে মনে কেন এমন মন্দ চিন্তা করছ?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু তাদের চিন্তা বুঝতে পেরে বললেন, “তোমরা মনে মনে কেন কুচিন্তা করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের মনের চিন্তা জেনে বললেন, “আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের মনের চিন্তা জেনে বললেন, “আপনারা মনে মনে খারাপ চিন্তা করছেন কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু কিন্তু তাদের মনের কথা জানতে পারলেন। বললেন, তোমরা মনে মনে কুচিন্তা করছ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কি চিন্তা করছে, তা জানতে পেরে যীশু বললেন, “তোমরা মনে মনে কেন এমন মন্দ চিন্তা করছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু তাদের চিন্তা বুঝতে পেরে বললেন, “তোমরা হৃদয়ে কেন কুচিন্তা করছ?