Matthew 9:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে লোকেরা ভয় পেল, আর আল্লাহ্‌ মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা আল্লাহ্‌র গৌরব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দেখে সমস্ত লোক ভীত হয়ে উঠল এবং ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়াছেন বলিয়া তাহার গৌরব করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল; আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা দেখে সব লোক ভয় পেয়ে গেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তার গৌরব করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়াছেন বলিয়া তাঁহার গৌরব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে এই ঘটনা দেখে ভয় পেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে ঈশ্বরের গৌরব করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে এই ঘটনা দেখে ভয় পেল, আর আল্লাহ্‌ মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে আল্লাহ্‌র প্রশংসা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনা দেখে জনতা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল এবং ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন দেখে তাঁর জয়গান করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল; আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা দেখে সব লোক ভয় পেয়ে গেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তার গৌরব করল।