Micah 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে মাবুদের এই কালাম মোরেষ্টীয় মিকাহ্‌র উপর নাজেল হল; তিনি সামেরিয়া ও জেরুশালেমের বিষয় এই দর্শন পেলেন। সামেরিয়া ও জেরুশালেমের ভাবী দণ্ড হে জাতিরা, তোমরা সকলেই শোন; হে দুনিয়া ও তার সমস্ত বস্তু, মনোযোগ দাও; আর সার্বভৌম মাবুদ তোমাদের বিরুদ্ধে সাক্ষী হোন, প্রভু তাঁর পবিত্র এবাদতখানা থেকে সাক্ষী হোন। কেননা দেখ, মাবুদ তাঁর স্থান থেকে বের হয়ে আসছেন, তিনি নেমে দুনিয়ার উচ্চস্থলীগুলোর উপর দিয়ে গমন করবেন। তাঁর নিচে পর্বতমালা গলে যাবে, উপত্যকাগুলো বিদীর্ণ হবে, যেমন আগুনের উত্তাপে মোম গলে যায়, যেমন গড়ান স্থানে পানি ঝরে পড়ে। ইয়াকুবের অধর্মের জন্য ও ইসরাইল-কুলের বিবিধ গুনাহের জন্য এসব হচ্ছে, ইয়াকুবের অধর্ম কি? সামেরিয়া কি নয়? এহুদার উচ্চস্থলীগুলোই বা কি? জেরুশালেম কি নয়? এজন্য আমি সামেরিয়াকে মাটির ধ্বংসস্তূপ করবো, আঙ্গুরলতার বাগান করবো; আমি তার পাথরগুলো উপত্যকায় ফেলে দেব, তার ভিত্তিমূল অনাবৃত করবো। আর তার সমস্ত খোদাই-করা মূর্তি খণ্ডবিখণ্ড করা যাবে ও তার সমস্ত বেতন আগুনে পোড়ান যাবে এবং আমি তার সকল মূর্তি ধ্বংস করবো, কেননা সে পতিতার বেতন দ্বারা তা সঞ্চয় করেছে এবং তা পুনরায় পতিতার বেতন হয়ে যাবে। এহুদার শহরগুলোর উপরে বিচারদণ্ড এজন্য আমি মাতম ও হাহাকার করবো, আমি খালি পায়ে ও উলঙ্গ হয়ে বেড়াব, আমি শিয়ালদের মত মাতম করবো, উটপাখিদের মত শোকধ্বনি করবো। কেননা তার ক্ষত চিকিৎসায় সুস্থতা লাভ করবে না; হ্যাঁ, তা এহুদা পর্যন্ত উপস্থিত; আমার জাতির তোরণদ্বার পর্যন্ত, জেরুশালেম পর্যন্ত উপস্থিত। তোমরা গাতে এই কথা জানিয়ো না, একটুও কান্নাকাটি করো না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়েছি। হে শাফীর-নিবাসীনী, তুমি উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও; সানন-নিবাসীনী বাইরে যেতে পারে না; বৈৎ-এৎসলের মাতম তোমাদের থেকে তার অবলম্বন হরণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শাফীরে বাসকারী লোকেরা, তোমরা উলংগ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বৈৎ-এৎসল বিলাপ করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে শাফীরে বাসকারী লোকেরা, তোমরা উলংগ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বৈৎ-এৎসল বিলাপ করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে শফির নিবাসী লোকেরা, বসনভূষণহীন হয়ে লজ্জায় আনত শিরে তোমাদের যেতে হবে নির্বাসনে। সাননের অধিবাসীরা, তোমরা শহরের বাইরে বেরিও না, বেৎ-এৎসলের মানুষের হাহাকার ধ্বনি শোন, জেনো, সেখানেও কোন আশ্রয় নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও| সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না| বৈৎ‌-এৎ‌সলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাফীর বাসীরা উলঙ্গ এবং লজ্জিত অবস্থায় চলে যাও। সানন বাসীরা বেরিয়ে এসো না। বৈৎ-এৎসলের বিলাপ, কারণ তাদের সুরক্ষা নিয়ে নেওয়া হয়েছে।