Micah 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মারোৎ-নিবাসীনী মঙ্গলের আকাঙক্ষায় অতিশয় পীড়িতা, কেননা জেরুশালেমের দ্বার পর্যন্ত মাবুদের কাছ থেকে অমঙ্গল উপস্থিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে, রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে, এমনকি জেরুশালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মারোৎ-নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা, কেননা যিরূশালেমের দ্বার পর্য্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মারোৎ-নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা, কেননা যিরূশালেমের দ্বার পর্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছ থেকে বিপদ এসে গেছে; এমন কি, তা যিরূশালেমের ফটক পর্যন্ত পৌঁছেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ মাবুদের কাছ থেকে বিপদ এসে গেছে; এমন কি, তা জেরুজালেমের দরজা পর্যন্ত পৌঁছেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মারোৎবাসীরা স্বস্তির জন্য লালায়িত, কারণ প্রভুর নির্দেশে অমঙ্গল নেমে এসেছে তাদের উপর, জেরুশালেমের তোরণ পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই অমঙ্গল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো খবর আসবার অপেক্ষায় থেকে মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল| কিন্তু কেন? কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মারোৎ বাসীরা ভাল খবরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। কারণ সদাপ্রভুর কাছ থেকে যিরুশালেমের গেটে দুর্যোগ নেমে এসেছিল।