Micah 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে লাখীশ-নিবাসীনী, তুমি ঘোড়ার গাড়িতে দ্রুতগামী পশু যোগ কর; সে সিয়োন-কন্যার অগ্রিম গুনাহ্‌স্বরূপ ছিল, কেননা তোমার মধ্যে ইসরাইলের অধর্মগুলো পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা লাখীশে বসবাস করো, দ্রুতগামী ঘোড়াগুলি তোমরা রথের সঙ্গে বেঁধে দাও। ইস্রায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল, সেইজন্য সিয়োন-কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে লাখীশ-নিবাসিনি, তুমি শকটে দ্রুতগামী পশু যোগ কর; সে সিয়োন-কন্যার অগ্রিম পাপস্বরূপ ছিল, কেননা তোমার মধ্যে ইস্রায়েলের অধর্ম্ম সকল পাওয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে লাখীশ-নিবাসিনি, তুমি শকটে দ্রুতগামী পশু যোগ কর; সে সিয়োন-কন্যার অগ্রিম পাপস্বরূপ ছিল, কেননা তোমার মধ্যে ইস্রায়েলের অধর্ম সকল পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে লাখীশে বাসকারী লোকেরা, তোমরা রথের সংগে ঘোড়াগুলো জুড়ে দাও। ইস্রায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল বলে সিয়োন-কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে লাখীশে বাসকারী লোকেরা, তোমরা রথের সংগে ঘোড়াগুলো জুড়ে দাও। ইসরাইলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল বলে সিয়োন্তকন্যাকে তোমরাই গুনাহের পথে নিয়ে গিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাখীশের অধিবাসীবৃন্দ, রথে অশ্ব সংযোজন কর, কারণ তোমরাই সিয়োনবাসীদের পাপাচরণে প্ররোচিত করেছিলে, ইসরায়েলীদের সর্বপ্রকার দুষ্কর্মই পরিলক্ষিত হয়েছে তোমাদের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে লাখীশ কন্যা, তুমি রথের সঙ্গে একটি দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও| সিয়োনের পাপগুলো লাখীশেই আরম্ভ হয়েছিল| কিন্তু কেন? কারণ, তুমি ইস্রায়েলের পাপের পথই অনুসরণ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে লাখীশ বাসীরা, ঘোড়ার পাল দিয়ে রথকে সাজাও। তোমরা, লাখীশ বাসীরা, সিয়োন কন্যার জন্য পাপের শুরু ছিলে। কারণ তোমার মধ্যে ইস্রায়েলের পাপ পাওয়া গেছে।