Micah 1:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায়কালীন উপহার দেবে; ইসরাইলের বাদশাহ্দের পক্ষে অক্ষীবের বাড়িগুলো প্রতারণা-স্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং মোরেষৎ-গাৎকে নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে। ইস্রায়েলের রাজাদের জন্য অক্ষীব নগর প্রতারক হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায়দান দিবে; ইস্রায়েলের রাজগণের পক্ষে অক্ষীবের গৃহ সকল প্রতারণাস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায়-দান দিবে; ইস্রায়েলের রাজগণের পক্ষে অক্ষীবের গৃহ সকল প্রতারণা-স্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমরা মোরেষৎ-গাত্কে বিদায়-উপহার দেবে। ইস্রায়েলের রাজারা অক্ষীব শহরের উপর নির্ভর করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমরা মোরেষৎ-গাত্কে বিদায়-উপহার দেবে। ইসরাইলের বাদশাহ্রা অক্ষীব শহরের উপর ভরসা করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন যিহুদীয়াবাসী, মোরেশেৎ-গাৎকে এবার বিদায় দাও। আক্ষীবের দুর্গগুলির কাছ থেকে ইসরায়েলী নৃপতিরা পাবে না কোনও সাহায্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য তুমি বিদায়ী উপহারগুলো অবশ্যই মোরেষত্-গাৎকে দেবে| অক্য়ীবের বাড়ীগুলো ইস্রায়েলের রাজাদের প্রতারিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায় উপহার দেবে; অকষীব শহর ইস্রায়েলের রাজাকে নিরাশ করবে।