Micah 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মারেশা-নিবাসীনী, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনবো; ইসরাইলের গৌরব অদুল্লম পর্যন্ত আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লমে পালিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্ব্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্য্যন্ত আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্যন্ত আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মারেশায় বাসকারী লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে একজন দখলকারীকে পাঠাবেন। ইস্রায়েলের সমস্ত গৌরব অদুল্লমে চলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মারেশায় বাসকারী লোকেরা, মাবুদ তোমাদের বিরুদ্ধে একজন দখলকারীকে পাঠাবেন। ইসরাইলের সমস্ত গৌরব অদুল্লমে চলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মারেশার অধিবাসীগণ, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রুর হাতে তুলে দেবেন, শত্রুর দল এসে অধিকার করবে তোমাদের শহর। তখন ইসরায়েলের নেতৃবৃন্দ আত্মগোপন করবে আদুল্লামের গিরিকন্দরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা মারেশাতে বাস করছ, আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব| সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে| ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে।