Micah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আদরের পাত্র শিশুদের জন্য মাথা মুণ্ডন কর, চুল কেটে ফেল, শকুনীর মত তোমার টাক বৃদ্ধি কর, কেননা তারা তোমার কাছ থেকে নির্বাসনে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো তাদের শোকে ন্যাড়া হও; নিজেকে শকুনের মতো ন্যাড়া করো, কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন বাৎসল্যের পাত্র শিশুদের নিমিত্ত মস্তক মুণ্ডন কর, চুল কাটিয়া ফেল, শকুনীর ন্যায় আপন টাক বৃদ্ধি কর, কেননা তাহারা তোমার নিকট হইতে নির্ব্বাসনে গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন বাৎসল্যের পাত্র শিশুদের নিমিত্ত মস্তক মুণ্ডন কর, চুল কাটিয়া ফেল, শকুনীর ন্যায় আপন টাক বৃদ্ধি কর, কেননা তাহারা তোমার নিকট হইতে নির্বাসনে গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ছেলেমেয়েদের নিয়ে তোমরা আনন্দিত হতে তাদের জন্য শোক করতে গিয়ে তোমাদের মাথা কামিয়ে ফেল; শকুনের মাথার মত তোমরা মাথা টাক করে ফেল, কারণ তারা বন্দী হয়ে তোমাদের কাছ থেকে দূরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ছেলেমেয়েদের নিয়ে তোমরা আনন্দিত হতে তাদের জন্য শোক করতে গিয়ে তোমাদের মাথা কামিয়ে ফেল; শকুনের মাথার মত তোমরা মাথা টাক করে ফেল, কারণ তারা বন্দী হয়ে তোমাদের কাছ থেকে দূরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রিয় সন্তানদের জন্য তোমরা শোকে মস্তক মুণ্ডন কর, নির্মূল কর কেশ রোমহীন শকুনের মত। কারণ তোমাদের কাছ থেকে শত্রুরা তাদের কেড়ে নিয়ে যাবে নির্বাসনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য নিজেদের চুল কেটে ফেল, মাথা টাক করে ফেল| কিন্তু কেন? কারণ তুমি সেই সমস্ত সন্তানদের জন্য কাঁদবে যাদের তুমি ভালোবাসো| তোমাদের চুল কেটে ফেল এবং ঈগলের মতো নিজেদের মাথা টাক করে ফেলে তোমাদের দুঃখপ্রকাশ করো| কিন্তু কেন? কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নেড়া হও এবং তোমাদের শিশুদের জন্য চুল কাট যাদের ওপর তোমরা আনন্দিত। তোমার নিজেকে শকুনের মত নেড়া কর, কারণ তোমাদের সন্তানরা তোমাদের থেকে বন্দী হয়ে যাবে।