Micah 1:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনো, হে জাতিগণ, তোমরা সকলে, হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো, সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে, সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জাতিগণ, তোমরা সকলেই শুন; হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, অবধান কর; আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হউন, প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জাতিগণ, তোমরা সকলেই শুন; হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, অবধান কর; আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হউন, প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে জাতিরা, তোমরা সবাই কান দাও; হে পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু, শোন। প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র ঘর থেকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে জাতিরা, তোমরা সবাই কান দাও; হে দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু, শোন। আল্লাহ্ মালিক তাঁর পবিত্র ঘর থেকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে লোকেরা, তোমরা শোন! পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিষ, তোমরা শোন! আমার প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে আসবেন| আমার প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত লোকেরা শোন। পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সকলে শোন। প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন, প্রভু তাঁর পবিত্র মন্দির থেকে সাক্ষী হন।