Micah 1:4 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তাঁর নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার নীচে পর্ব্বতগণ গলিয়া যাইবে, তলভূমি সকল বিদীর্ণ হইবে, যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায়, যেমন গড়ান স্থানে জল ঝরিয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার নিচে পর্বতগণ গলিয়া যাইবে, তলভূমি সকল বিদীর্ণ হইবে, যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায়, যেমন গড়ান স্থানে জল ঝরিয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোম যেমন আগুনে গলে যায়, ঢালু জায়গা দিয়ে যেমন জল গড়িয়ে যায় তেমনি করে তাঁর পায়ের তলায় পাহাড়-পর্বত গলে যাবে, উপত্যকাগুলো ফেটে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোম যেমন আগুনে গলে যায়, ঢালু জায়গা দিয়ে যেমন পানি গড়িয়ে যায় তেমনি করে তাঁর পায়ের তলায় পাহাড়-পর্বত গলে যাবে, উপত্যকাগুলো ফেটে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগুনের তাপে মোম যেমন সহজেই গলে যায়, তাঁর পদতলে পর্বতগুলি তেমনি বিগলিত হবে, পাহাড়ের ঢাল বেয়ে সবেগে ধাবিত হবে জলধারার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর পায়ের তলার পর্বতগুলি গলতে শুরু করবে, যেমন মোম আগুনের সংস্পর্শে এসে গলে যায়| উপত্যকাগুলি ফেটে যাবে এবং উঁচু পাহাড় থেকে পড়া জলের মতো নীচের দিকে বইতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নিচে পাহাড় গলে যাবে; উপত্যকা ভেঙে যাবে ঠিক যেমন আগুনের সামনে মোম গলে যায়, ঠিক যেমন উঁচু জায়গা থেকে জল যা ঝরে পড়ে।