Micah 1:5 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসবই যাকোবের অপরাধের জন্য এবং ইস্রায়েলের পরিবারের পাপের কারণেই ঘটেছে। যাকোবের অপরাধ কি? কি সেইসব শমরিয়ার নয়? যিহূদার উঁচু স্থান কি? সেইসব কি জেরুশালেমের নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোবের অধর্ম্ম প্রযুক্ত ও ইস্রায়েলকুলের বিবিধ পাপ প্রযুক্ত, এই সকল হইতেছে, যাকোবের অধর্ম্ম কি? শমরিয়া কি নয়? যিহূদার উচ্চস্থলী-সমূহই বা কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোবের অধর্ম প্রযুক্ত ও ইস্রায়েল-কুলের বিবিধ পাপ প্রযুক্ত, এই সকল হইতেছে, যাকোবের অধর্ম কি? শমরিয়া কি নয়? যিহূদার উচ্চস্থলী-সমূহই বা কি? যিরূশালেম কি নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের পাপের জন্য, অর্থাৎ ইস্রায়েলের বংশের অন্যায়ের জন্যই এই সব হবে। যাকোবের পাপের জন্য দায়ী কে? শমরিয়া কি নয়? যিহূদার পূজার উঁচু স্থানের জন্য দায়ী কে? যিরূশালেম কি নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের গুনাহের জন্য, অর্থাৎ ইসরাইলের বংশের অন্যায়ের জন্যই এই সব হবে। ইয়াকুবের গুনাহের জন্য দায়ী কে? সামেরিয়া কি নয়? এহুদার পূজার উঁচু স্থানের জন্য দায়ী কে? জেরুজালেম কি নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবই ঘটবে ঈশ্বরের বিরুদ্ধে ইসরায়েল কুলের পাপের জন্য। কিন্তু ইসরায়েলের অপরাধের জন্য কে দায়ী? রাজধানী শমরিয়া নয় কি? যিহুদীয়ার অলীক মূর্তিপূজার পীঠস্থান কোথায়? জেরুশালেম নয় কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কেন? কারণ হল, যাকোবের পাপ এবং ইস্রায়েল জাতির পাপসমূহ| কি কারণে যাকোব পাপ করল? শমরিয়াই তার কারণ| যিহূদাতে আরাধনা করার উচ্চ স্থান কোথায়? জেরুশালেমই কি সেই জায়গা নয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্তর কারণ যাকোবের বিদ্রোহ এবং ইস্রায়েল কুলের পাপ। যাকোবের বিদ্রোহের কারণ কি ছিল? এটা কি শমরিয়া ছিল না? যিহূদার উঁচু স্থান গুলোর কারণ কি ছিল? এটা কি যিরুশালেম ছিল না?