Micah 1:6 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সুতরাং আমি সদাপ্রভু শমরিয়াকে পাথরের স্তূপ, দ্রাক্ষালতা রোপণের ক্ষেত্রে পরিবর্তিত করব। সেখানকার পাথরগুলি উপত্যকায় বইয়ে দেব এবং তার ভিত্তিমূল খোলা রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেম কি নয়? এই জন্য আমি শমরিয়াকে ক্ষেত্রস্থ কাঁথড়ার ঢিবী করিব, দ্রাক্ষালতার উদ্যান করিব; আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় ফেলিয়া দিব, তাহার ভিত্তিমূল অনাবৃত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি শমরিয়াকে ক্ষেত্রস্থ ধ্বংসস্তুপ করিব, দ্রাক্ষালতার উদ্যান করিব; আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় ফেলিয়া দিব, তাহার ভিত্তিমূল অনাবৃত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু বলছেন, “শমরিয়াকে আমি খোলা মাঠের ধ্বংসের স্তূপ করব, আর সেটা হবে আংগুর গাছ লাগাবার জায়গা। আমি তার পাথরগুলো উপত্যকায় ফেলে দেব এবং তার ভিত্তি খোলা রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বলছেন, “সামেরিয়াকে আমি খোলা মাঠের ধ্বংসের স্তূপ করব, আর সেটা হবে আংগুর গাছ লাগাবার জায়গা। আমি তার পাথরগুলো উপত্যকায় ফেলে দেব এবং তার ভিত্তি খোলা রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, তাই শমরিয়াকে আমি পরিণত করব ধূ ধূ প্রান্তরের মাঝে পড়ে থাকা এক ধ্বংসস্তূপে, পরিণত করব দ্রাক্ষালতা রোপণের প্রশস্ত ক্ষেত্রে। আমি তার প্রস্তর খণ্ডগুলি উপত্যকায় নিক্ষেপ করব, তার ভিত্তিমূল করব উৎপাটিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারণেই, আমি শমরিয়াকে একটি পাথরের স্তুপ বানিয়ে দেব এবং দ্রাক্ষা ক্ষেতের জন্য তৈরী একটি স্থান| আমি শমরিয়ার পাথরগুলোকে নীচের উপত্যকায় ঠেলে দেব, ফলে কেবল তার ভিতটা পড়ে থাকবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি শমরিয়াকে মাঠের ধ্বংস স্থানের মত ঢিবি করব, আঙ্গুর খেতের বাগানের মত করব। আমি তার ভিত্তির পাথর উপত্যাকায় ফেলে দেব; আমি তার ভিত্তি উন্মুক্ত করব।