Micah 1:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সব প্রতিমাগুলি টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে; তার সকল মন্দিরের উপহার আগুনে পোড়ানো হবে; আমি তার সমস্ত প্রতিমাগুলি ধ্বংস করব। কারণ বেশ্যাবৃত্তির মজুরির থেকে সে তার উপহার সঞ্চয় করেছে, বেশ্যাবৃত্তির মজুরির মতোই সেইগুলি ব্যবহার করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার সমস্ত ক্ষোদিত প্রতিমা খণ্ড বিখণ্ড করা যাইবে, ও তাহার বেতন সকল আগুনে পোড়ান যাইবে, এবং আমি তাহার সকল পুত্তলিকা ধ্বংস করিব, কেননা সে বেশ্যার বেতন দ্বারা তাহা সঞ্চয় করিয়াছে, এবং তাহা পুনরায় বেশ্যার বেতন হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার সমস্ত ক্ষোদিত প্রতিমা খণ্ড বিখণ্ড করা যাইবে, ও তাহার বেতন সকল আগুনে পোড়ান যাইবে, এবং আমি তাহার সকল পুত্তলিকা ধ্বংস করিব, কেননা সে বেশ্যার বেতন দ্বারা তাহা সঞ্চয় করিয়াছে, এবং তাহা পুনরায় বেশ্যার বেতন হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সব প্রতিমা টুকরা টুকরা করে ভেংগে ফেলা হবে; তার মন্দির-বেশ্যাদের সমস্ত আয় আগুন দিয়ে পোড়ানো হবে; তার সব মূর্তিগুলো আমি ধ্বংস করে ফেলব। সে তো বেশ্যাগিরির পাওনা হিসাবে এই সব পেয়েছে তাই সেইগুলো আবার বেশ্যাগিরির জন্যই ব্যবহার করা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সব প্রতিমা টুকরা টুকরা করে ভেংগে ফেলা হবে; তার মন্দির-বেশ্যাদের সমস্ত আয় আগুন দিয়ে পোড়ানো হবে; তার সব মূর্তিগুলো আমি ধ্বংস করে ফেলব। সে তো বেশ্যাগিরির পাওনা হিসাবে এই সব পেয়েছে তাই সেইগুলো আবার বেশ্যাগিরির জন্যই ব্যবহার করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার খোদাই করা প্রতিমাগুলি চূর্ণ-বিচূর্ণ হবে, তার মজুরীলব্ধ দ্রব্যগুলি পোড়ানো হবে আগুনে, বিগ্রহগুলি সবই হবে ধ্বংস। গণিকাবৃত্তির মজুরী দিয়ে যেগুলি সে সংগ্রহ করেছে, সবই আবার বারবণিতাদেরই কাজে লাগবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার সব মূর্ত্তিগুলি টুকরো টুকরো করে ভেঙ্গে দেওয়া হবে| বেশ্যাবৃত্তি করে যে অর্থ শমরিয়া রোজগার করেছিল তাও আগুনে পুড়িয়ে দেওয়া হবে| আমি তার সব ভ্রান্ত দেবদেবীর মূর্ত্তিগুলো ধ্বংস করব| কিন্তু কেন? কারণ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে শমরিয়া তার ধন লাভ করেছে| তাই আমার প্রতি অবিশ্বস্ত লোকেরাই আবার সেই সব নিয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সমস্ত খোদিত প্রতিমা গুলি ভেঙে টুকরো টুকরো করা হবে এবং তার সমস্ত উপহার পোড়ানো হবে। আমি তার সমস্ত মূর্ত্তি ধ্বংস করব। কারণ তার বেশ্যাবৃত্তি দ্বারা সে তার বেতন সঞ্চয় করেছিল এবং বেশ্যাবৃত্তির বেতন হিসাবেই সেইগুলি আবার ব্যবহৃত হবে।”