Micah 1:8 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণেই আমি কাঁদব আর বিলাপ করব; আমি উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের মতো চিৎকার করব এবং প্যাঁচার মতো বিলাপ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি বিলাপ ও হাহাকার করিব, আমি হৃতবস্ত্র ও উলঙ্গ হইয়া বেড়াইব, আমি শৃগালের ন্যায় বিলাপ করিব, উষ্ট্রপক্ষিণীর ন্যায় শোকধ্বনি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি বিলাপ ও হাহাকার করিব, আমি হৃতবস্ত্র ও উলঙ্গ হইয়া বেড়াইব, আমি শৃগালের ন্যায় বিলাপ করিব, উষ্ট্রপক্ষিণীর ন্যায় শোকধ্বনি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমি কান্নাকাটি ও বিলাপ করব; আমি খালি পায়ে উলংগ হয়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের ও পেঁচার ডাকের মত করে বিলাপ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমি কান্নাকাটি ও বিলাপ করব; আমি খালি পায়ে উলংগ হয়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের ও পেঁচার ডাকের মত করে বিলাপ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন নবী মীখা বললেনঃ এইজন্যই আমি বিলাপ ও হাহাকার করব, বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াব নগ্নপদে। আমি বিলাপ করব শৃগালের মত, পেচকের মত ক্রন্দনধ্বনি করব,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা ঘটবে তাতে আমি খুবই দুঃখিত হব| আমি জুতো এবং জামা-কাপড় ছাড়াই যাব| আমি শেয়ালের মতো উচ্চস্বরে চিৎকার করব; পাখির মতো শোক করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে আমি শোক করব এবং কাঁদবো; আমি খালি পায়ে এবং উলঙ্গ অবস্থায় যাবো; আমি শিয়ালের মত কাঁদবো এবং আমি পেঁচার মত দুঃখ করব।