Micah 1:9 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা শমরিয়ার ক্ষত আর ভালো হবে না; তা যিহূদার কাছে এসে গেছে। তা আমার লোকদের পর্যন্ত পৌঁছেছে, এমনকি জেরুশালেম পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহার ক্ষত অচিকিৎস্য; হাঁ, তাহা যিহূদা পর্য্যন্ত উপস্থিত; আমার জাতির পুরদ্বার পর্য্যন্ত, যিরূশালেম পর্য্যন্ত উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহার ক্ষত অচিকিৎস্য; হাঁ, তাহা যিহূদা পর্যন্ত উপস্থিত; আমার জাতির পুরদ্বার পর্যন্ত, যিরূশালেম পর্যন্ত উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ শমরিয়ার ক্ষত আর ভাল হবে না; তা যিহূদার কাছে এসে গেছে। তা আমার লোকদের ফটক পর্যন্ত, এমন কি, যিরূশালেম পর্যন্ত পৌঁছেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ সামেরিয়ার ক্ষত আর ভাল হবে না; তা এহুদার কাছে এসে গেছে। তা আমার লোকদের দরজা পর্যন্ত, এমন কি, জেরুজালেম পর্যন্ত পৌঁছেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ শমরিয়ার ক্ষতগুলি চিকিৎসার অসাধ্য, যিহুদীয়ারও একই দুর্দশা। আমার প্রজাবৃন্দের বাসস্থান জেরুশালেমের দ্বারপ্রান্তে ধ্বংস উপস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ার ক্ষতের কোন রকম আরোগ্য সম্ভব নয়| তার রোগ (পাপ) যিহূদাতে ছড়িয়েছে| আর তা আমার প্রজাদের দরজার কাছে এসে পৌঁছেছে| শেষে জেরুশালেমের সর্বত্র ছড়াচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তার ক্ষতগুলো দুরারোগ্য, কারণ তারা যিহূদায় এসেছে। তারা যিরুশালেমে আমার প্রজাদের দরজা পর্যন্ত পৌঁছেছে।