Micah 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওঠ, প্রস্থান কর, এটা তো বিশ্রামের স্থান নয়, কেননা নাপাকীতা বিনাশ করছে, আর সেই বিনাশ ভয়ানক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওঠো, চলে যাও! কারণ এটি তোমার বিশ্রামের জায়গা নয়, কারণ তুমি তা অশুচি করেছ, সেইজন্য তা ভীষণভাবে ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, প্রস্থান কর, এটা ত বিশ্রামের স্থান নয়, কেননা অশুচিতা বিনাশ করিতেছে, আর সেই বিনাশ ভয়ানক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, প্রস্থান কর, এটা ত বিশ্রামের স্থান নয়, কেননা অশুচিতা বিনাশ করিতেছে, আর সেই বিনাশ ভয়ানক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ওঠো, চলে যাও, এটা তো তোমাদের বিশ্রামের স্থান নয়; কারণ তোমরা দেশটাকে অশুচি করেছ, সেইজন্যই তা ভীষণভাবে ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ওঠো, চলে যাও, এটা তো তোমাদের বিশ্রামের স্থান নয়; কারণ তোমরা দেশটাকে নাপাক করেছ, সেইজন্যই তা ভীষণভাবে ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাও, চলে যাও তোমরা, এ স্থান আর নিরাপদ বিশ্রামের স্থান নয়, কারণ তোমাদের অশুচিতাই এর ধ্বংস ডেকে এনেছে, ভয়াবহ সেই ধ্বংস!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওঠো, চলে যাও! এটা তোমাদের বিশ্রামের জায়গা নয় কারণ তোমরা এই জায়গাটিকে ধ্বংস করেছো! তোমরা একে অশুচি করেছো, সেজন্য একে ধ্বংস করা হবে! সেটা এক ভয়ঙ্কর বিধ্বংসী কাণ্ড হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওঠ এবং চলে যাও, কারণ এটা সেই জায়গা নয় যেখানে তোমরা থাকতে পার, এটার অশুচিতার জন্য; এটা সম্পূর্ণ ধ্বংস দ্বারা ধ্বংস হয়েছে।