Micah 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বায়ু ও মিথ্যা কথার অনুগামী কোন লোক যদি মিথ্যা করে বলে, আমি আঙ্গুর-রস ও সুরার বিষয়ে তোমার কাছে কালাম তবলিগ করবো, তবে সে এই লোকদের কালাম-তবলিগকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনও মিথ্যাবাদী ও প্রতারক আসে এবং বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর সুরা এবং দ্রাক্ষারস হবে,’ তবে সেই হবে এই জাতির জন্য উপযুক্ত ভাববাদী!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বায়ুর ও মিথ্যাকথার অনুগামী কোন লোক যদি মিথ্যা করিয়া বলে, আমি দ্রাক্ষারস ও সুরার বিষয়ে তোমার পক্ষে বাক্য বর্ষাইব, তবে সে এই লোকদের বাক্যবর্ষক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বায়ুর ও মিথ্যা কথার অনুগামী কোন লোক যদি মিথ্যা করিয়া বলে, আমি দ্রাক্ষারস ও সুরার বিষয়ে তোমার পক্ষে বাক্য বর্ষাইব, তবে সে এই লোকদের বাক্য-বর্ষক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন মিথ্যাবাদী ও ঠগ এসে বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর মদ ও আংগুর-রস হবে,’ তবে সে-ই হবে এই জাতির জন্য উপযুক্ত নবী!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন মিথ্যাবাদী ও ঠগ এসে বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর মদ ও আংগুর-রস হবে,’ তবে সে-ই হবে এই জাতির জন্য উপযুক্ত নবী!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব লোক সেই প্রবক্তা নবীদেরই চায়, যারা অসার বাগাড়ম্বর করে, মিথ্যা রটনা করে, প্রতারণা করে বলে, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, তোমাদের জন্যে বয়ে যাবে মদিরা ও দ্রাক্ষারসের ধারা।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব লোকেরা আমার কথা শুনতে চায় না, কিন্তু যদি কোন লোক মিথ্যা কথা বলতে আসে তখন কিন্তু তারা তাকে মেনে নেবে| তারা একজন মিথ্যা ভাববাদীকে মেনে নেবে যদি সে আসে এবং বলে, “ভবিষ্যতে সুসময আসছে, তখন দ্রাক্ষারস ও সুরার বাহুল্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোনো মিথ্যাবাদী আত্মা তোমার কাছে আসে এবং মিথ্যা বলে এবং বলে “আমি তোমাদের কাছে আঙ্গুর রস এবং মদের বিষয়ে ভবিষ্যৎবাণী করব,” সে এই লোকেদের কাছে ভাববাদী বলে বিবেচিত হবে।