Micah 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করবো, আমি নিশ্চয়ই ইসরাইলের অবশিষ্টাংশকে সংগ্রহ করবো; তাদেরকে বস্রার ভেড়াগুলোর মত একত্র করবো; যেমন বাথানের মধ্যস্থিত ভেড়ার পাল, তেমনি অনেক লোকের কারণে তারা কোলাহল করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে যাকোব, আমি নিশ্চয় তোমাদের সবাইকে জড়ো করব; আমি নিশ্চয় ইস্রায়েলের অবশিষ্ট লোকদের একত্র করব। আমি তাদের খোঁয়াড়ের মেষদের মতো একত্র করব, যেমন চারণভূমিতে মেষপাল চরে, সেই স্থান লোকে ভরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করিব, আমি নিশ্চয়ই ইস্রায়েলের অবশিষ্টাংশকে সংগ্রহ করিব; তাহাদিগকে বস্রার মেষগণের ন্যায় একত্র করিব; যেমন বাথানের মধ্যস্থিত পাল, তেমনি তাহারা মনুষ্য-বাহুল্যে কোলাহল করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করিব, আমি নিশ্চয়ই ইস্রায়েলের অবশিষ্টাংশকে সংগ্রহ করিব; তাহাদিগকে বস্রার মেষগণের ন্যায় একত্র করিব; যেমন বাথানের মধ্যস্থিত পাল, তেমনি তাহারা মনুষ্য-বাহুল্যে কোলাহল করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যাকোব, আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জড়ো করব; আমি অবশ্যই ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের একত্র করব। বস্রার ভেড়াগুলোর মত করে, খোঁয়াড়ে থাকা ভেড়ার পালের মত করে আমি তাদের একত্র করব; দেশটা আবার লোকে ভরে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ইয়াকুব, আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জমায়েত করব; আমি অবশ্যই ইসরাইলের বেঁচে থাকা লোকদের একত্র করব। বস্রার ভেড়াগুলোর মত করে, খোঁয়াড়ে থাকা ভেড়ার পালের মত করে আমি তাদের একত্র করব; দেশটা আবার লোকে ভরে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যাকোবকুল, আমি নিশ্চয় তোমাদের সকলকে সমবেত করব, ইসরায়েলকুলের অবশিষ্ট লোকদের আমি অবশ্যই করব সংগ্রহ। গোষ্ঠ থেকে ফেরা পশুদের মত আমি তোমাদের একত্র করব, চারণভূমির মেষপালের মতই তোমরা বহুসংখ্যক হয়ে কোলাহল মুখর হয়ে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, যাকোবের লোকেরা, আমি তোমাদের সকলকে একত্রিত করবো| আমি ইস্রায়েলের যুদ্ধে অবশিষ্ট জীবিত ব্যক্তিদের একত্রিত করে আনবো| যেমন মেষদের মেষখোঁয়াড় একত্রিত করা হয়, মেষপাল যেমন চরানোর মাঠে একত্রিত করা হয়, সেইভাবেই আমি তাদের একত্রিত করবো, তখন জায়গাটি বহু লোকজনের কোলাহলে ভরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যাকোব, আমি অবশ্য তোমাদের সবাইকে একত্র করব। আমি অবশ্যই ইস্রায়েলের অবশিষ্টাংশকে একত্র করব। আমি তাদের একত্রে নিয়ে আসব যেমন মেষেদের মেষখোঁয়াড়ে আনা হয়, ঘাসে ভরা মাঠ থেকে তাদের মেষপালের মত নিয়ে আসব। বহু লোকজনের জন্য সেখানে খুব কোলাহল হবে।