Micah 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভঙ্গকারী উঠে তাদের অগ্রগামী হলেন; তারা বেড়া ভেঙ্গেছে, দ্বারে পৌঁছেছে, তা দিয়ে বাইরে গেছে এবং তাদের বাদশাহ্ তাদের সম্মুখে চলে গেলেন; আর মাবুদ তাদের অগ্রগামী হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্দিদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা দ্বার ভেঙে বের হয়ে আসবে। সদাপ্রভু তাদের রাজা তাদের মধ্য দিয়ে আগে আগে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভঞ্জক উঠিয়া তাহাদের অগ্রগামী হইলেন; তাহারা বেড়া ভাঙ্গিয়াছে, দ্বারে পৌঁছিয়াছে, তাহা দিয়া বাহিরে গিয়াছে, এবং তাহাদের রাজা তাহাদের সম্মুখে চলিয়া গেলেন; আর সদাপ্রভু তাহাদের অগ্রগামী হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভঞ্জক উঠিয়া তাহাদের অগ্রগামী হইলেন; তাহারা বেড়া ভাঙ্গিয়াছে, দ্বারে পৌঁছিয়াছে, তাহা দিয়া বাহিরে গিয়াছে, এবং তাহাদের রাজা তাহাদের সম্মুখে চলিয়া গেলেন; আর সদাপ্রভু তাহাদের অগ্রগামী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা ফটক ভেংগে বের হয়ে আসবে। সদাপ্রভু, যিনি তাদের রাজা, তিনি তাদের আগে আগে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা দরজা ভেংগে বের হয়ে আসবে। মাবুদ, যিনি তাদের বাদশাহ্, তিনি তাদের আগে আগে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাদের জন্য পথ খুলে দেবেন, নির্বাসন থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাবেন। তারা মুক্ত হয়ে উদ্দাম বেগে বেরিয়ে যাবেন গরের তোরণদ্বারগুলি দিয়ে, নেতৃত্ব দেবেন তাদের রাজা স্বয়ং প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর “চূর্নকারী” ব্যক্তিটি পথ খুলে দেবে এবং তার লোকেদের সামনে যাবে| তারা দরজাগুলো ভাঙবে এবং শহর ছেড়ে চলে যাবে| তাদের রাজা তাদের সঙ্গে আগে আগে হাঁটবেন আর প্রভু তাঁর লোকেদের সামনে থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ একজন চূর্ণকারী তাদের জন্য রাস্তা খুলে দেবে এবং তাদের আগে যাবে; তারা দরজা ভাঙবে এবং বেরিয়ে যাবে; তাদের রাজা তাদের আগে আগে যাবে। সদাপ্রভু তাদের মস্তক হবেন।