Micah 2:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ভূমির প্রতি লোভ করে সবলে তা কেড়ে নেয় এবং ঘরের প্রতিও লোভ করে তা হরণ করে; এভাবে তারা পুরুষ ও তার ঘরের প্রতি, মানুষের ও তার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ক্ষেত্রের প্রতি লোভ করে তা কেড়ে নেয়, তারা বাড়ির প্রতি লোভ করে তা অধিকার করে। তারা মানুষকে প্রতারণা করে তাদের ঘরবাড়ি নেয়, তাদের উত্তরাধিকার চুরি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে, এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে; এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে, এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে; এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভূ-সম্পত্তির প্রতি তাদের প্রচণ্ড লোভ, গায়ের জোরে তারা দখল করে অপরের ভূ-সম্পত্তি, অপরের ঘরবাড়িও তারা গ্রাস করে। তাদের হাতে কারও পরিবার বা কারও সম্পত্তি নিরাপদ নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠগুলো তাদের দরকার হয়, সেজন্য তারা সেগুলি নিয়ে নেয়| তাদের বাড়ির দরকার হয়, তাই তারা সেগুলি নিয়ে নেয়| তারা কোন একটা লোককে ঠকিয়ে তার বাড়িটা নিয়ে নেয়, আবার একটা লোককে ঠকিয়ে তার জমি নিয়ে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ক্ষেতের বাসনা করে এবং তাদের অধিকার করে; তারা ঘরের বাসনা করে এবং তাদের নিয়ে নেয়। তারা লোকেদের ও তাদের বাড়ির ওপর জুলুম করে, লোকেদের ও তার পৈত্রিক সম্পত্তির ওপর দখল করে।