Micah 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গল কল্পনা করি, যা থেকে তোমরা নিজ নিজ ঘাড় বের করতে পারবে না এবং গর্ব করে চলতে পারবে না; কেননা সেই সময় দুঃসময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, সদাপ্রভু বলেন, “আমি এইসব লোকের বিরুদ্ধে বিপর্যয় পরিকল্পনা করছি, যা থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে না। তোমরা আর অহংকারের সঙ্গে চলাফেরা করবে না, কারণ সেই সময়টা হবে চরম দুর্দশার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গলের কল্পনা করি, যাহা হইতে তোমরা আপন আপন গ্রীবা বাহির করিতে পারিবে না, এবং গর্ব্ব করিয়া চলিতে পারিবে না; কেননা সেই সময় দুঃসময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গলের কল্পনা করি, যাহা হইতে তোমরা আপন আপন গ্রীবা বাহির করিতে পারিবে না, এবং গর্ব করিয়া চলিতে পারিবে না; কেননা সেই সময় দুঃসময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি অমংগলের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি বিপদের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্যই প্রভু পরমেশ্বর বলেনঃদেখ, তোমাদের বিরুদ্ধে আমি একবিপর্যয়ের পরিকল্পনা করেছি, যার কবল থেকে তোমরা কোনক্রমেই রেহাই পাবে না। কারণ সেই সময় হবে অত্যন্ত দুঃসময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য প্রভু এই কথাগুলো বলেছেন: “দেখো, আমি এই পরিবারের বিরুদ্ধে অমঙ্গলের চিন্তা করছি| তোমরা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হবে| তোমাদের অহঙ্কার করা বন্ধ হবে| কেন? কারণ, খারাপ সময় আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু এই বললেন, “দেখ, আমি এই জাতির বিরুদ্ধে দুর্যোগ আনতে চলেছি, যার থেকে তুমি তোমার ঘাড় সরাতে পারবে না। তুমি অহঙ্কারের সাথে হাঁটতে পারবে না, কারণ সেই দিন মন্দ হবে।