Micah 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য গুলিবাঁট দ্বারা জমি ভাগ করতে মাবুদের সমাজে তোমার কেউ থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য গুলিবাঁটক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য গুলিবাঁটক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমাদের মধ্যে কেউই সদাপ্রভুর লোকদের সংগে জমির ভাগ পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমাদের মধ্যে কেউই মাবুদের বান্দাদের সংগে জমির ভাগ পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই প্রভু পরমেশ্বরের প্রজাবৃন্দের হাতে এই বাসভূমি যেদিন ফিরিয়ে দেবার সময় হবে, সেদিন এই ভূমির ভাগ নেবার জন্য তোমরা কেউ আর থাকবে না সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য আমরা আর জমি জরিপ করতে এবং তা প্রভুর লোকেদের মধ্যে ভাগ করে দিতে পারব না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, তোমরা ধনী লোকেরা সদাপ্রভুর সভায় গুলিবাঁট দ্বারা রাজ্য ভাগ করার মত কোনো বংশধর তোমাদের থাকবে না।