Micah 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘তোমরা তবলিগ করো না,’ এভাবে তারা তবলিগ করে; ‘কেউ তাদের কাছে এই কথা তবলিগ করা উচিত হবে না; অপমান ঘুচবে না।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ভাববাদীরা বলে “ভাববাণী বোলো না। এইসব বিষয়ে ভাববাণী বোলো না; আমদের উপরে অসম্মান আসবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তোমরা বাক্য বর্ষাইও না,’ এইরূপে তাহারা বাক্য বর্ষায়; ‘ইহাদের কাছে তাহারা বাক্য বর্ষাইবে না; অপমান ঘুচিবে না।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘তোমরা বাক্য বর্ষাইও না,’ এইরূপে তাহারা বাক্য বর্ষায়; ‘ইহাদের কাছে তাহারা বাক্য বর্ষাইবে না; অপমান ঘুচিবে না।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের নবীরা আমাদের বলে, “এই সব কথা বোলো না, এই সব বিষয়ে কোন কথা বোলো না, কারণ আমাদের উপরে অসম্মান আসবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের নবীরা আমাদের বলে, “এই সব কথা বোলো না, এই সব বিষয়ে কোন কথা বোলো না, কারণ আমাদের উপরে অসম্মান আসবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমাদের বলে, এ সব কথা প্রচার করো না –এ কথা কারও প্রচার করা উচিত নয়, আমরা কখনও অপদস্থ হব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা বলছে, “আমাদের ধর্মোপদেশ দিও না| আমাদের সম্বন্ধে ঐসব খারাপ বিষয়গুলি বোলো না| কোন কিছু খারাপ আমাদের প্রতি ঘটবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ভবিষ্যৎবাণী কর না,” তারা বলে। “তারা অবশ্যই এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবে না; নিন্দা আসবে না।”