Micah 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুবের কুল, এ কি বলা যাবে, ‘মাবুদের রূহ্ কি সঙ্কুচিত হয়েছে?’ এসব কি তাঁর কাজ? সরলাচারী লোকের পক্ষে আমার কালামগুলো কি মঙ্গলজনক নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে যাকোবের বংশ, এই কথা কি বলা হবে, “সদাপ্রভু কি অসহিষ্ণু হয়েছেন? তিনি কি এমন কাজ করেন?” “আমার বাক্য কি তাদের মঙ্গল করে না যারা ন্যায়পথে চলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোব-কুল ইহা কি বলা যাইবে, ‘সদাপ্রভুর আত্মা কি সঙ্কুচিত হইয়াছেন?’ এ সকল কি তাঁহার কর্ম্ম? সরলাচারী লোকের পক্ষে আমার বাক্য সকল কি মঙ্গলজনক নহে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোব-কুল, ইহা কি বলা যাইবে, ‘সদাপ্রভুর আত্মা কি সঙ্কুচিত হইয়াছেন?’ এই সকল কি তাঁহার কর্ম? সরলাচারী লোকের পক্ষে আমার বাক্য সকল কি মঙ্গলজনক নহে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোবের বংশ, তোমাদের এই কথা বলা উচিত নয়, “সদাপ্রভুর আত্মা অধৈর্য হন নি; তিনি এই সব কাজ করেন না।” সদাপ্রভু বলছেন, “যারা ন্যায় পথে চলে কেবল তাদেরই উপর আমার বাক্য মংগল আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুবের বংশ, তোমাদের এই কথা বলা উচিত নয়, “মাবুদের রূহ্ অধৈর্য হন নি; তিনি এই সব কাজ করেন না।” মাবুদ বলছেন, “যারা ন্যায় পথে চলে কেবল তাদেরই উপর আমার কালাম উন্নতি আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে যাকোবকুল, একথা কি বলা উচিত? প্রভুর আত্মা কি অধৈর্য হয়ে পড়েছেন? এ সবই কি তাঁরই কীর্তি? ন্যায়পথে যে চলে, তার পক্ষে প্রভুর বাক্য কি হিতকর নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হে যাকোবের বংশ, আমাকে অবশ্যই এই কথাগুলো বলতে হবে| তোমরা যেসব খারাপ কাজ করেছো তার জন্য প্রভু তাঁর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন| যদি তোমরা ঠিক ভাবে জীবনযাপন করতে তাহলে আমি তোমাদের কাছে ভালো কথা বলতে পারতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব কুল, এটা সত্যি বলা উচিত, “সদাপ্রভুর আত্মা কি রেগে গেছেন? এগুলি সত্যি কি তাঁর কাজ?” যারা সরল পথে চলে আমার বাক্য কি তাদের জন্য ভালো করে না?