Micah 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সম্প্রতি আমার লোকেরা দুশমনের মত হয়ে উঠে দাঁড়িয়েছে; যুদ্ধবিমুখ নিশ্চিন্ত পথিকদের শরীরের কাপড় থেকে তোমরা শাল কেড়ে নিচ্ছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্প্রতি আমার লোকেরা জেগে উঠেছে যেন তারা শত্রু। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মতো যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে কাপড় খুলে নিচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সম্প্রতি আমার প্রজাগণ শত্রুবৎ হইয়া উঠিয়া দাঁড়াইয়াছে; যুদ্ধবিমুখ নিশ্চিন্ত পথিকদের গাত্রীয় বস্ত্র হইতে তোমরা শাল কাড়িয়া লইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমপ্রতি আমার প্রজাগণ শত্রুবৎ হইয়া উঠিয়া দাঁড়াইয়াছে; যুদ্ধবিমুখ নিশ্চিন্ত পথিকদের গাত্রীয় বস্ত্র হইতে তোমরা শাল কাড়িয়া লইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকাল আমার লোকেরা শত্রুর মত হয়ে উঠেছে। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মত যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে তোমরা কাপড় খুলে নিচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকাল আমার বান্দারা শত্রুর মত হয়ে উঠেছে। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মত যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে তোমরা কাপড় খুলে নি"ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সম্প্রতি উৎপীড়নকারীরা প্রজাদের সঙ্গে শত্রুর মত আচরণ করছে, তারা নিহীর শান্তিপ্রিয় পথচারীদের গায়ের পোষাকটিও ছিনিয়ে নিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার প্রজাদের কাছে তারা যেন শত্রুর মত| যেসব লোকেরা তোমাদের সামনে দিয়ে পথ চলে, তাদের তাদের জামাকাপড় তোমরা চুরি করেছো| ওইসব লোকেরা ভাবে যে তারা নিরপদে আছে| কিন্তু তোমরা তাদের কাছে থেকে এমন জিনিস ছিনিয়ে নাও যেন তারা যুদ্ধের বন্দী কয়েদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সম্প্রতি আমার প্রজারা শত্রুর মত হয়ে উঠেছে। তোমরা পোশাক খুলে নিচ্ছ, কাপড় খুলে নিচ্ছ, তাদের কাছ থেকে যারা সেখান থেকে নিরাপদে যাচ্ছিল, যেমন সৈনিকরা যুদ্ধে থেকে ফেরে যে তারা ভাবে তারা সুরক্ষিত।