Micah 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার লোকদের নারীদেরকে তাদের প্রিয় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাদের শিশুদের থেকে আমার দেওয়া শোভা চিরকালের জন্য হরণ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার লোকদের স্ত্রীদের তোমরা তাড়িয়ে দিচ্ছ তাদের সুখের ঘর থেকে। তাদের সন্তানদের কাছ থেকে আমার আশীর্বাদ চিরদিনের জন্য কেড়ে নিয়ে নিচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার প্রজাদের নারীগণকে তাহাদের প্রীতিজনক গৃহ হইতে তাড়াইয়া দিতেছ, তাহাদের শিশুগণ হইতে আমার দত্ত শোভা চিরকালের জন্য হরণ করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার প্রজাদের নারীগণকে তাহাদের প্রীতিজনক গৃহ হইতে তাড়াইয়া দিতেছ, তাহাদের শিশুগণ হইতে আমার দত্ত শোভা চিরকালের জন্য হরণ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকদের স্ত্রীদের তোমরা তাদের প্রিয় বাড়ী-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমার আশীর্বাদ থেকে তাদের ছেলেমেয়েদের তোমরা চিরকালের জন্য বঞ্চিত করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দাদের স্ত্রীদের তোমরা তাদের প্রিয় বাড়ী-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমার দোয়া থেকে তাদের ছেলেমেয়েদের তোমরা চিরকালের জন্য বঞ্চিত করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার প্রজাদের পত্নীদেরও বিতাড়িত করেছে তাদের সুখের নীড় থেকে। আপন শিশুদের তারা চিরতরে বঞ্চিত করেছে তোমার আশীর্বাদ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার লোকেদের স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ করিয়েছ এবং তাদের আরামের গৃহ থেকে বের করে দিয়েছ| তাদের শিশুদের কাছ থেকে তোমরা আমার সম্পদ চিরকালের জন্য কেড়ে নিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার প্রজাদের মহিলাদের তাড়াছো তাদের প্রিয় ঘর থেকে; তোমরা আমার আর্শীবাদ তাদের শিশুদের থেকে চিরকালের মত নিয়ে নিচ্ছ।