Micah 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি বললাম, শোন, হে ইয়াকুবের প্রধানবর্গ ও ইসরাইল-কুলের শাসনকর্তারা ন্যায়বিচার সম্বন্ধে জানা কি তোমাদের উচিত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বললাম, “হে যাকোবের নেতারা, ইস্রায়েলের শাসকেরা শোনো। তোমাদের কি ন্যায়বিচার সমন্ধে জানা উচিত নয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বলিলাম, শুন দেখি, হে যাকোবের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, ন্যায়বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বলিলাম, শুন দেখি, হে যাকোবের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, ন্যায়বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মীখা বলছি, হে যাকোবের নেতারা, অর্থাৎ ইস্রায়েলের বংশের শাসনকর্তারা, আপনারা শুনুন। আপনাদের কি ন্যায়বিচার সম্বন্ধে জানা উচিত নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মিকাহ্‌ বলছি, হে ইয়াকুবের নেতারা, অর্থাৎ ইসরাইলের বংশের শাসনকর্তারা, আপনারা শুনুন। আপনাদের কি ন্যায়বিচার সম্বন্ধে জানা উচিত নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন হে ইসরায়েল শাসকবৃন্দ, ন্যায়বিচার বলতে কি বোঝায় সে কথা তোমাদের জানা উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “এখন যাকোব কুলের নেতারা এবং ইস্রায়েল জাতির শাসকরা শোন| তোমাদের জানা উচিত ন্যায় বিচার কি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, “এখন শোন, তোমরা যাকোবের নেতারা এবং ইস্রায়েল কুলের শাসকেরা, ন্যায়বিচার বোঝা কি তোমাদের জন্য ঠিক নয়?