Micah 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেতের মত কর্ষিত হবে ও জেরুশালেম ধ্বংসস্তূপ হয়ে যাবে এবং এবাদতখানার পর্বত বনের উচ্চস্থলীর সমান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণেই তোমাদের জন্য, সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে, জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে, এবং গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম ধ্বংসস্তুপ হইয়া যাইবে, এবং গৃহের পর্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আপনাদের জন্য সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, যিরূশালেম হবে ধ্বংসের স্তূপ, আর উপাসনা-ঘরের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আপনাদের জন্য সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, জেরুজালেম হবে ধ্বংসের স্তূপ, আর বায়তুল-মোকাদ্দসের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নেতারা, তোমাদের জন্যই সিয়োন ধ্বংস হবে| জায়গাটা লাঙল চাষা মাঠে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| যে পর্বতে মন্দির ছিল সেটা কেবল ঝোপ জঙ্গলে ভরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য, তোমাদের জন্য, সিয়োন ক্ষেতের মত চষা হবে, যিরুশালেম ধ্বংসের ঢিবি হবে এবং মন্দিরের চূড়াগুলো জঙ্গলের চূড়ার মত হয়ে যাবে।