Micah 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সৎকর্ম ঘৃণা করছো ও দুষ্কর্ম ভালবাসছ, লোকদের শরীর থেকে চামড়া ও অস্থি থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্যকে পছন্দ করো; যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া এবং তাদের হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সৎকর্ম্ম ঘৃণা করিতেছ, ও দুষ্কর্ম্ম ভালবাসিতেছ, লোকদের গাত্র হইতে চর্ম্ম ও অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সৎকর্ম ঘৃণা করিতেছ, ও দুষ্কর্ম ভালবাসিতেছ, লোকদের গাত্র হইতে চর্ম ও অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা তো ভাল কাজকে ঘৃণা করে মন্দ কাজকে ভালবাসেন; আপনারা আমার লোকদের গা থেকে চামড়া আর হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা তো ভাল কাজকে ঘৃণা করে খারাপ কাজকে ভালবাসেন; আপনারা আমার লোকদের গা থেকে চামড়া আর হাড় থেকে গোশ্‌ত ছাড়িয়ে নিচ্ছেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু, তা সত্ত্বেও তোমরা ভালকে ঘৃণা কর, আর মন্দের প্রতি তোমাদের আসক্তি। আমার প্রজাদের উপর তোমাদের শোষণ পীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে, তাদের অস্থি-মেদ-মজ্জা নিঃশেষে নিংড়ে শুষে নিচ্ছ তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা বালোকে ঘৃণা কর এবং মন্দকে ভালোবাস! তোমরা লোকেদের চমড়া ছাড়িয়ে নাও, তাদের হাড় থেকে মাংস ছিঁড়ে নাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা ভালোকে ঘৃণা কর এবং মন্দকে ভালবাস, তোমরা যারা লোকেদের চামড়া ছিঁড়ে নাও এবং তাদের হাড় থেকে তাদের মাংস ছিঁড়ে নাও,