Micah 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে তারা মাবুদের কাছে কান্নাকাটি করবে, কিন্তু তিনি তাদেরকে উত্তর দেবেন না; বরং তারা যেমন নিজেদের ব্যবহার দ্বারা দুষ্কর্ম করেছে, তেমনি তিনি সেই সময়ে তাদের থেকে আপন মুখ লুকাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন কেননা তারা মন্দ কাজ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না; বরং তাহারা যেমন আপনাদের ব্যবহারে দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময়ে তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে তাহারা সদাপ্রভুর নিকটে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না; বরং তাহারা যেমন আপনাদের ব্যবহার দ্বারা দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময়ে তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সময় আসছে যখন আপনারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করবেন, কিন্তু তিনি আপনাদের উত্তর দেবেন না। সেই সময় তিনি আপনাদের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে রাখবেন, কারণ আপনারা মন্দ কাজ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সময় আসছে যখন আপনারা মাবুদের কাছে ফরিয়াদ জানাবেন, কিন্তু তিনি আপনাদের জবাব দেবেন না। সেই সময় তিনি আপনাদের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে রাখবেন, কারণ আপনারা খারাপ কাজ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় আগতপ্রায় যখন তোমরা আর্তনাদ করবে প্রভু পরমেশ্বরের কাছে, কিন্তু তিনি সাড়া দেবেন না তোমাদের ডাকে। তোমাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করবেন না, কারণ তোমাদের কার্যকলাপ সকলই মন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য তোমরাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারে; কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না| না, পিরভু তোমাদের কাছ থেকে তাঁর মুখ লুকোবেন| কিন্তু কেন? কারণ তোমরা অন্যায় কাজ করছ!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমরা শাসকেরা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না। সেই দিনের তিনি তার মুখ তোমাদের থেকে লুকিয়ে রাখবেন, কারণ তোমরা মন্দ কাজ করেছ।”