Micah 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নবীরা আমার লোকদেরকে ভ্রান্ত করে, যারা দাঁত দিয়ে দংশন করে, আর বলে, ‘শান্তি’ কিন্তু তাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয়, তার সঙ্গে যুদ্ধ নিরূপণ করে, তাদের বিরুদ্ধে মাবুদ এই কথা বলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “যেসব ভাববাদী আমার লোকদের বিপথে নিয়ে যায়, যদি তারা কিছু খেতে পায় তো ‘শান্তি’ ঘোষণা করে, কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভাববাদিগণ আমার প্রজাদিগকে ভ্রান্ত করে, যাহারা দন্ত দিয়া দংশন করে, আর বলিয়া উঠে, ‘শান্তি,’ কিন্তু তাহাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয়, তাহার সহিত যুদ্ধ নিরূপণ করে, তাহাদের বিরুদ্ধে সদাপ্রভু এই কথা কহেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভাববাদিগণ আমার প্রজাদিগকে ভ্রান্ত করে, যাহারা দন্ত দিয়া দংশন করে, আর বলিয়া উঠে, ‘শান্তি’ কিন্তু তাহাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয়, তাহার সহিত যুদ্ধ নিরূপণ করে, তাহাদের বিরুদ্ধে সদাপ্রভু এই কথা কহেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব নবীরা আমার লোকদের বিপথে নিয়ে গেছে তাদের যদি কেউ খেতে দেয় তবে তারা “শান্তি” বলে ঘোষণা করে; কিন্তু যদি খেতে না দেয় তবে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়। সেইজন্য সদাপ্রভু সেই নবীদের বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব নবীরা আমার লোকদের বিপথে নিয়ে গেছে তাদের যদি কেউ খেতে দেয় তবে তারা “শান্তি” বলে ঘোষণা করে; কিন্তু যদি খেতে না দেয় তবে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়। সেইজন্য মাবুদ সেই নবীদের বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নবীরা আমার জাতিকে বিপথে পরিচালিত করে, তাদের সম্পর্কে প্রভু পরমেশ্বর বলেন এই কথা: কিছু ভোজন দক্ষিণা পেলেই যারা সুখসমৃদ্ধি ও শান্তির আশ্বাস দেয়, কিন্তু দক্ষিণা পায় না যার কাছে তার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন মিথ্যুক ভাববাদীরা প্রভুর লোকেদের কাছে মিথ্যে কথা বলে| প্রভু ঐ ভাববাদীদের সম্বন্ধে এই কথা বলেছেন: “এই ভাববাদীরা তাদের উদর দ্বারা পরিচালিত হয়| যখন লোকেরা তাদের খেতে দেয় তখন তারা শান্তির প্রতিশ্রুতি দেয়| যদি তারা না খাওয়ায়় তারা যুদ্ধের প্রতিশ্রুতি দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা ভাববাদীদের বিষয়ে বলেন, যারা আমার প্রজাদের ভ্রান্ত করেছে, “কারণ যারা তাদের খাওয়ায় তারা ঘোষণা করে, ‘উন্নতি।’ কিন্তু যারা তাদের মুখের সামনে কিছু না রাখে, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।