Micah 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে এই দর্শকেরা লজ্জিত ও এই গণকেরা হতাশ হবে, সকলে নিজ নিজ মুখ বন্ধ করবে, কেননা আল্লাহ্‌ উত্তর দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে এই দর্শকেরা লজ্জিত ও এই মন্ত্রপাঠকেরা হতাশ হইবে, সকলে আপন আপন ওষ্ঠাধর ঢাকিবে, কেননা ঈশ্বর উত্তর দিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে এই দর্শকেরা লজ্জিত ও এই মন্ত্রপাঠকেরা হতাশ হইবে, সকলে আপন আপন ওষ্ঠাধর ঢাকিবে, কেননা ঈশ্বর উত্তর দিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সেই দর্শনকারীরা লজ্জিত হবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে, কারণ ঈশ্বর কোন উত্তর দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সেই দর্শনকারীরা লজ্জিত হবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে, কারণ আল্লাহ্‌ কোন জবাব দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিব্যদর্শীরা লজ্জায় হবে অধোমুখ, দৈবজ্ঞেরা হবে অপদস্থ। তারা লজ্জায় ঢেকে রাখবে তাদের মুখ, কিন্তু ঈশ্বর থাকবেন নিরুত্তর, কারণ এদের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাববাদীরা লজ্জিত| ভবিষ্যৎ বক্তারা লজ্জিত হবে| তারা আর কিছুই বলবে না| কেন? কারণ, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা বা মন্ত্রপাঠকেরা দিশাহারা হবে। তারা সকলে তাদের ঠোঁট ঢাকবে, কারণ সেখানে আমার থেকে কোন উত্তর থাকবে না।”