Micah 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইয়াকুবকে তার অধর্ম ও ইসরাইলকে তার গুনাহ্‌ জানাবার জন্য আমি সত্যিই মাবুদের রূহের দেওয়া শক্তিতে এবং ন্যায়বিচারে ও বিক্রমে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি যাকোবকে তার অপরাধ, এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য, সদাপ্রভুর আত্মার দ্বারা, ন্যায়বিচার এবং শক্তিতে আমি পূর্ণ হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাকোবকে তাহার অধর্ম্ম ও ইস্রায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই সদাপ্রভুর আত্মার দত্ত শক্তিতে, এবং ন্যায়বিচারে ও বিক্রমে পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাকোবকে তাহার অধর্ম ও ইস্রায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই সদাপ্রভুর আত্মার দত্ত শক্তিতে, এবং ন্যায়বিচারে ও বিক্রমে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি যাকোবকে তার অন্যায়, ইস্রায়েলকে তার পাপ সম্বন্ধে জানাবার জন্য সদাপ্রভুর আত্মার দেওয়া শক্তিতে, ন্যায়বিচারে ও সাহসে পূর্ণ হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি ইয়াকুবকে তার অন্যায়, ইসরাইলকে তার গুনাহ্‌ সম্বন্ধে জানাবার জন্য মাবুদের রূহের দেওয়া শক্তিতে, ন্যায়বিচারে ও সাহসে পূর্ণ হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলকুলের কাছে তাদের পাপের কথা ঘোষণা করার জন্য আমি লাভ করেছি প্রভু পরমেশ্বরের আত্মার শক্তি, পেয়েছি ন্যায়-অন্যায় বোধ এবং সত্যপ্রকাশের নির্ভীকতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভুর আত্মা আমাকে ক্ষমতা, ধার্মিকতা এবং শক্তি দেয়ে পরিপূর্ণ করেছেন| কেন? কারণ, আমি যাকোবকে তার সম্বন্ধে এবং ইস্রায়েলকে তার পাপগুলোর সম্বন্ধে বলতে পারি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার জন্য, আমি সদাপ্রভুর আত্মার শক্তিতে পরিপূর্ণ এবং ন্যায়বিচার ও ক্ষমতায় পরিপূর্ণ, যাকোবকে তার অপরাধ এবং ইস্রায়েলকে তার পাপের বিষয়ে ঘোষণা করার জন্য।