Micah 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুব-কুলের প্রধানবর্গ ও ইসরাইল-কুলের শাসনকর্তারা তোমরা একথা শোন; তোমরা যা কিছু সরল তা বাঁকা করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে যাকোবের বংশের প্রধানেরা এবং ইস্রায়েলের শাসকেরা, শোনো, যারা ন্যায়বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোব-কুলের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, তোমরা ইহা শুন দেখি; তোমরা ন্যায়বিচার ঘৃণা করিতেছ, ও যাহা কিছু সরল তাহা বক্র করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোব-কুলের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, তোমরা ইহা শুন দেখি; তোমরা ন্যায়বিচার ঘৃণা করিতেছ, ও যাহা কিছু সরল তাহা বক্র করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোবের বংশের নেতারা, ইস্রায়েলের বংশের শাসনকর্তারা, শুনুন। আপনারা তো ন্যায়বিচার তুচ্ছ করছেন এবং যা সোজা তা সবই বাঁকা করে তুলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুবের বংশের নেতারা, ইসরাইলের বংশের শাসনকর্তারা, শুনুন। আপনারা তো ন্যায়বিচার তুচ্ছ করছেন এবং যা সোজা তা সবই বাঁকা করে তুলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল শাসকবৃন্দ, শোন এ কথা, তোমরা ন্যায়বিচার বর্জন করেছ, ন্যায়কে করেছ বিকৃত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব কুলের নেতারা এবং ইস্রায়োলের শাসকরা, আমার কথা শোন! তোমরা জীবনযাপনের সঠিক পথকে ঘৃণা কর! যদি কোন জিনিস সোজা থাকে তখন তোমরা তাকে বেঁকিয়ে দাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যাকোব কুলের নেতারা এবং ইস্রায়েল কুলের শাসকেরা, এখন এটা শোন, তোমরা যারা ন্যায়বিচার ঘৃণা কর এবং সবকিছু যা ঠিক তা বাঁকা বা বিকৃত কর।